নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, 28 আগস্ট’ 19:-

পুলিশের সাথে গ্রামের মানুষের সম্পর্ককে আরো সুন্দর করে তুলতে পুলিশ ও পাবলিক ফ্রেন্ডশিপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হল দিনহাটায়। বুধবার দিনহাটা 2 ব্লকের সাহেবগঞ্জ পুলিশের সাথে এই প্রীতি ম্যাচে অংশ নেয় ব্লকের তিনটি ক্লাব। প্রীতি ফুটবল ম্যাচের চ্যাম্পিয়ন হয় এসডিপিও একাদশ দিনহাটা। এদিন দিনহাটা দুই ব্লকের সাহেবগঞ্জ চার দলীয় এই ফুটবল টুর্ণামেন্টে এসডিপিও একাদশ দিনহাটা ১-০ গোলে জয়ী হয়ে চাম্পিয়ান হয়। দলের হয়ে একমাত্র গোলটি করেন সৌরভ পাটোয়ারী। পুলিশ ও পাবলিক ফ্রেন্ডশিপ এই ম্যাচে
টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয় নাজিরহাট ও এসডিপিও একাদশ দিনহাটার মধ্যে। প্রথম খেলায় এসডিপিও একাদশ ৪ – ১ গোলে জয়ী হয়। ফাইনাল খেলায় এসডিপিও একাদশ দিনহাটা সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে এসডিপিও একাদশের হয়ে দিনহাটা এসডিপিও মানবেন্দ্র দাসের একটি দুর্দান্ত পাশে ফাইনালে একমাত্র গোলটি করতে সক্ষম হয় পুলিশ দলের সৌরভ পাটোয়ারী। এদিনের খেলায় ম্যান অব দি ম্যাচ হয় এসডিপিও একাদশের রাজীব আহমেদ।একমাত্র গোলটি করেন সৌরভ পাটোয়ারী। খেলার প্রতিটি মুহূর্ত বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। পুলিশ ও পাবলিক প্রীতি ফুটবল টুর্নামেন্ট কে ঘিরে এদিন মাঠে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, সাহেবগঞ্জ থানার ওসি হেমন্ত শর্মা সহ অনেকেই।
দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস বলেন সাহেবগঞ্জ থানার উদ্যোগে পুলিশ ও পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে সাধারণ মানুষের সাথে সম্পর্ককে আরো সুন্দর করে তোলা সম্ভব হবে। তিনি বলেন খেলাধুলাই পারে মানুষের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে। তাই মানুষের সাথে পুলিশের সম্পর্ককে সুন্দর করে তোলার লক্ষ্যে এদিন সাহেবগঞ্জে চারদলীয় ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। এদিন এই খেলাটি ধীরে মাঠে ফুটবল প্রেমী মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট।