পড়ুয়াদের মধ্যে খেলার সাজসরঞ্জাম বিতরণ , মোটরসাইকেল রেলি : উদ্যোগে বিএসএফ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭নভেম্বর’১৯:-

৫৫তম বার্ষিক উত্থাপন দিবস উপলক্ষে এক মোটর সাইকেল রেলির আয়োজন করল ১৯২ বিএন বিএসএফ । বুধবার বিএসএফের আধিকারিক শ্রী অনুপ লাল ভাগৎ পতাকা দেখিয়ে মোটর সাইকেল রেলির উদ্বোধন করেন। সাবরী থেকে সাহেবগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় রেলির আয়োজন করা হয়। এছাড়াও চৌধুরীহাটের বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের ভলিবল, ফুটবল, স্কুল পড়ুয়াদের জন্যে দরকারি সামগ্রীসহ ব্যাট, বল স্কুল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

error: Content is protected !!