নিজস্ব প্রতিবেদক,কোচবিহার,৮ডিসেম্বর’১৯:-

যাদের কথা কেউ ভাবে না , সমাজে যারা চিরকাল ব্রাত্য থেকে যায় , কেবলমাত্র দিবস-টিবস এলে একদিনের জন্য জনমানসে সামাজিক চেতনার ‘জাগরণ’ঘটে, সেই মানসিক ভারসাম্যহীন কচিকাঁচাদের জন্য নিজের পরিবারের এক বিশেষ শুভ দিনে ভাবলেন জনৈক সুশান্ত দাস । মানসিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে পিকনিকের মধ্যে দিয়ে অভিনব ভাবে ছেলের ১৫ তম জন্মদিন পালন করল তার পরিবার। রবিবার জন্মদিন উপলক্ষ্যে কোচবিহার শালবাগানে বনভোজন ও খেলাধূলার আয়োজন করা হয়েছিল । অভিনব এই বনভোজনে ছিল মানসিক প্রতিবন্ধী শিশু ও পাঠশালার শিশুরা। শিশুদের নিয়ে খেলাধূলা ও পুরূস্কার বিতরনী অনুষ্ঠানও করা হয় সেখানে ।
জানা গেছে , মননে সমাজসেবী সুশান্ত দাস প্রতিসপ্তাহে ১দিন ভবঘুরেদুর খাওয়ানোর জন্য খাবার যোগান দেন ব্লাড ডোনার অর্গানাইজেশন নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার ফুড এটিএমে। কোচবিহার ১নম্বর ওয়ার্ড ভারতক্লাব এলাকায় সুশান্ত বাবুর বাড়ি । সুশান্ত দাসের ছেলে রিদম দাস কোচবিহার রামভোলা হাই স্কুলে নবম শ্রেনীতে পড়াশুনা করেন। ছেলের জন্মদিন উপলক্ষ্যে অভিনব ভাবে মানসিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে পিকনিকের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন কোচবিহার ট্রাফিক ডি এস পি ডঃ চন্দন দাস ও ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য সহ অনেকেই । স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের কোচবিহার শাখা গোটা অনুষ্ঠান টি পরিচালনা করে। এদিন বনভোজনের এই অনুষ্ঠানে কোচবিহার রাজারহাটে অবস্থিত ভগিনী নিবেদিতা মানসিক প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়, কোচবিহার রানীবাগান মাষানপাঠ তোর্ষানদীর ধারে বিডিও পাঠশালা এবং মাঘপালার সবুজ সংঘের বিডিও পাঠশালার ছাত্র-ছাত্রীরা অংশ নেয় ।
