নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ জানুয়ারি’২০২০ :-

ছবি -ডুয়ার্স কন্যায় চলছে উৎসবের প্রস্তুতি সভা
উত্তরবঙ্গের বিভিন্ন জনগোষ্ঠী ও তাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য উত্তরবঙ্গের ৬টি জেলায় শুরু হচ্ছে উত্তরবঙ্গ উৎসব। আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ১, আলিপুরদুয়ার ২, ফালাকাটা, কালচিনি, কুমারগ্ৰাম, মাদারিহাট ব্লক সহ উত্তরবঙ্গের মোট ৬টি জেলায় আগামী ২০ ও ২১ জানুয়ারি এই উৎসব চলবে।
মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় উত্তরবঙ্গ উৎসব নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অনুকূল সরকার, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস (সরকার), আলিপুরদুয়ারের বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনুপ চক্রবর্তী সহ জেলা প্রশাসনের অন্য কর্তারা। এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস (সরকার) জানান, “আগামী ২০ ও ২১ জানুয়ারি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ও আলিপুরদুয়ার শহরে উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠিত হবে। এদিন ওই উৎসব নিয়ে প্রস্তুতি সভা করা হয়েছে”।
তিনি বলেন, “উত্তরবঙ্গের বিভিন্ন জনগোষ্ঠী ও তাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে”।
আলিপুরদুয়ারের বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী বলেন, “২৮ জানুয়ারি উত্তরবঙ্গ উৎসব হওয়ার কথা ছিল কিন্তু দিন পরিবর্তন করে তা ২০ জানুয়ারি করা হয়েছে। ২০ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন। উদ্বোধনের দিন দুপুর ১টায় বিভিন্ন জনগোষ্ঠীর মানুষেরা আলিপুরদুয়ারের উপস্থিত থাকবেন। আলিপুরদুয়ারের রবীন্দ্র ভবনে এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব শুরুর ৩দিন আগে থেকে উৎসবের প্রচার চলবে”।
