নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি, ২৮ডিসেম্বর’১৯:-

প্রতীকী ছবি
এতোদিন শোনা যেত সাইকেল, মোটর সাইকেল ,গাড়ি চুরির আকছার কাহিনী । কিন্তু আস্ত একখানি ট্রাক , সেও নাকি বেমালুম হাপিস হয়ে যায় বাড়ির গেট থেকে । এমন ঘটনাই ঘটেছে সীমান্ত গঞ্জ বাংলা বান্ধায় । বাড়ির সামনে থেকে চুরি গেলো একটি ফুলপাঞ্জাব ট্রাক। ঘটনাটি ঘটেছে, ফুলবাড়ি বাংলাবান্ধা সীমান্তের কাছে কালীঙ্গিনী এলাকায়। সূত্রের খবর, শনিবার সকালে ট্রাকের মালকিন রিঙ্কি দাসের নজরে আসে, বাড়িয়ে সামনে রাখা ট্রাক গাড়িটি উধাও। ঘটনার খবর জানাজানি হতেই তড়িঘড়ি আশেপাশের এলাকায় খোঁজ চালালেও মেলেনি হদিশ। ট্রাকের মালকিন রিঙ্কি দাস জানান, ডাব্লু৭৬ এ৮৫৫৬ নম্বরের ট্রাকটি গত ২৫ ডিসেম্বর সাময়িক গাড়ির কাজ করার জন্য বাড়ির সামনে রাখা হয়। জানা যায়, গাড়িটি দীর্ঘদিন ধরেই ভারত, বাংলাদেশ পারাপার করতো। ঘটনার লিখিত অভিযোগ করা হয়। ইতিমধ্যে গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে এনজেপি থানার পুলিশ।
