নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ সেপ্টেম্বর’১৯:

–ফাইল চিত্র
ফার্নিচারের দোকান ও গুদামে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকার চোরাই কাঠ উদ্ধার করলো বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে, রামশাই গ্রাম পঞ্চায়েতের চাংমারি এলাকায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে, মঙ্গলবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি কাঠ উদ্ধার করে সাফল্য পেলো স্পেশাল টাস্ক ফোর্স।
সূত্রের খবর, রামশাই রেঞ্জের সঞ্জয় দত্ত, চাংমারি এলাকায় বেশ কিছু ফার্নিচারের দোকান ও গুদামে অভিযান চালায়। কাঠ গুলির কাগজপত্র দেখাতে না পারায়, চোরাই কাঠ গুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন বনকর্মীরা। বাজেয়াপ্ত করা চোরাই কাঠ গুলির বাজার মূল্য আনুমানিক প্রায় ২৫ হাজার টাকা। সূত্রের খবর, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। একটি ভ্যান আটক করা হয়েছে। আগামী দিনেও এই ধরনের অভিযান চালানো হবে বলে, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। চোরাই কাঠের ব্যবসার সাথে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে, কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে ।