নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ১২জানুয়ারি’২০২০ :-

ভিডিও থেকে তোলা ছবি , যেটা চিলাপাতার নয় বলে জানিয়েছে বন বিভাগ ।
জোড়া বাঘ দর্শনের ভাইরাল ভিডিও স্পষ্ট নাকচ করল বন বিভাগ । ডুয়ার্সের চিলাপাতা বনাঞ্চলে জোড়া রয়েল বেঙ্গল টাইগার সাইটিং হয়েছে বলে দিন কয়েক ধরেই রব উঠেছিল এলাকাজুড়ে । হাতে হাতে ঘুরছে জঙ্গল সাফারিতে তোলা জোড়া বাঘের ভিডিও ক্লিপিং । এবং এই ভিডিও যে চিলাপাতা নয় , অন্য কোনো জঙ্গলের , তা জানিয়ে দিল জলদাপাড়া (ওয়াইল্ড লাইফ 3 ) বন বিভাগ ।
এ ব্যাপারে সংশ্লিষ্ট বনাধিকারিক কুমার বিমল জানান , যে ভিডিও লোকের হাতে হাতে ঘুরছে ,সেটা চিলাপাতায় নয় । চিলাপাতায় এমন কোনো বাঘ দর্শনের ঘটনা ঘটে নি বলে স্পষ্ট জানিয়েছেন বনাধিকারিক কুমার বিমল ।
অন্যদিকে , ঘটনা পরম্পরায় দুদিন আগেই জঙ্গল সাফারিতে গিয়ে দুই প্রমান সাইজের লেপার্ড দেখেন পর্যটকরা । এবং তার সঙ্গে সাযুজ্য থাকায় এই বাইরের ভিডিও চিলাপাতার বলে ভিডিওটি ভাইরাল হতে সময় নেয় নি ।
