দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ : প্রাণ হারালেন বৃদ্ধ আরোহী

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮আগস্ট’১৯:-

ফাইল চিত্র

মুখোমুখি দুটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে, ওদলাবাড়ি বাগ্রাকোট রেল স্টেশনের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে।সূত্রের খবর, বাগ্রাকোট রেল স্টেশনের কাছে, ওদলাবাড়ি থেকেও শিলিগুড়ি গামী একটি গাড়ির সঙ্গে, অপর একটি শিলিগুড়ি গামী গাড়ি মুখোমুখি চলে আসায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে চারজনের, একজন বৃদ্ধা ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। সেই সময় স্থানীয়রা সাহায্যের জন্যে এগিয়ে আসে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক একজনকে মৃত বলে জানান। ঘটনাস্থল থেকেই পুলিশকে খবর দেওয়া হয়।

সূত্রের খবর, পরবর্তীতে বাকিদের শিলিগুড়ি একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। শিলিগুড়ি গামী গাড়ির আহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। মৃত ব্যক্তির নাম নর বাহাদুর ছেত্রী (৬০)। আহতরা হলেন জ্যোতি রাই, সানন্দা থাপা ও স্মিতা ছেত্রী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে মালবাজারের। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

error: Content is protected !!