নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ আগস্ট’১৯:-

ফের বুনো হাতির হানা। এবার হানাদারের(?) লক্ষ্য খোদ বন দপ্তরের কোয়ার্টার। ঘটনাটি ঘটেছে বুধবার মধ্য রাতে। বক্সা টাইগার রিজার্ভের নর্থ রায়ডাক রেঞ্জের টিয়ামারি বিটের ফরেস্ট কোয়াটারে। বিট অফিসার প্রতাপ ঘোষের কোয়ার্টার ভেঙে দেয় বুনো হাতি। যদিও প্রতাপ ঘোষ রাতে সেই বাসস্থানে ছিলেন না, অন্যত্র ছিলেন। ভাগ্যক্রমে বেঁচে গেছেন তিনি। ঘটনার ফলে প্রশ্ন উঠেছে বনকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন বন আধিকারিকরা।