নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ জানুয়ারি’২০২০ :-

সম্প্রতি ভারত ভুটান সীমান্তের কুমারগ্রাম চা বাগান থেকে ভালুক শাবক উদ্ধার করে বনদপ্তর । অন্যদিকে কিছুদিন আগে ডুয়ার্সের জঙ্গলে বেড়াতে আসা পর্যটকদের নজরে পড়ে এক জোড়া ব্ল্যাক প্যান্থার । আর এতেই পরিবেশ প্রেমিরা তো বটেই, বেজায় খুশি বনদপ্তরের আধিকারিক এবং কর্মীরাও । তাঁরা জানান, এই দুই ঘটনা বক্সার জঙ্গলে জীববৈচিত্রের বিপুল সম্ভারের বিষয়টি প্রমাণ দিচ্ছে । বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানান, উদ্ধারকৃত ভালুক শাবকটি খুবই ছোট । সেটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখার জন্য শিলিগুড়ি বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে । কয়েক দিনের মধ্যেই সেটিকে বক্সার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।
