নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২আগস্ট’১৯:-

কর্মরত অবস্থায় আত্মহত্যার চেষ্টা বিএসএফ জওয়ানের। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ দিনাজপুর জেলা ভারত-বাংলাদেশ সীমান্তের কুমারগঞ্জ থানার কুতুবপুর বিওপি এলাকায়। সূত্রের খবর, মুকেশ কুমার দীর্ঘদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন। বছর ৩৫ এর এই জওয়ান জম্মুর বাসিন্দা ছিলেন। হটাৎ নিজের রিভারভার দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করায় সকলে স্তম্ভিত হয়ে যান। স্থানীয়রা জানতে পেরে, বছর পঁয়ত্রিশের মুকেশ কুমারকে জখম অবস্থায়, প্রথমে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে, পরে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। কর্মরত অবস্থায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করার ঘটনার জেরে, ব্যাপক চা uiঞ্চল্য ছড়িয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুমান করা হয়েছে অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন, পুলিশ ঘটনাটির তদন্ত করছে।