যাত্রীবোঝাই বাস লক্ষ্য করে বনধ সমর্থকদের পাথরবৃষ্টি : প্রাণভয়ে ছুট যাত্রীরা |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৮ জানুয়ারি’২০২০ :-

চলছে ধর্মঘট । কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ । বন্ধ রয়েছে যান বহন,বাজারঘাট ,অফিস কাছারি । সরাসরি বনধের বিরোধিতায় না নামলেও সরকারি অফিস চালুর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । স্বাভাবিক রাখতে বলা হয়েছে পাবলিক বাস সার্ভিস । উত্তরের এন বি এসটিসি বাস চলছে সকাল থেকেই । তবে মাথায় হেলমেট চাপিয়ে বাস চালাতে দেখা গেছে চালকদের ।ইতিউতি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ,তবে মারাত্মক আকার নেয় নি কোথাও । এর মধ্যেই কোচবিহার জেলার তুফানগঞ্জে দেখা গেল খানিক ভিন্ন চিত্র । এন বিএসটিসি ‘র যাত্রী বোঝাই বাস লক্ষ্য করে পাথর ছুঁড়ছেন বনধ সমর্থকরা (?)। প্রাণ ভয়ে বাস থামিয়ে পালাচ্ছেন যাত্রীরা । অধিকাংশ ই অফিস যাত্রী । সরকারী নির্দেশিকা মেনে তারা অফিস যাচ্ছিলেন ।

ভিডিও বার্তা দেখুন ,,,দ্য ফোর্থ কলাম এ ….নীচের রেড লাইনে ক্লিক করে …
বাস লক্ষ্য করে বনধ সমর্থকদের পাথর বৃষ্টি , ভিডিও বার্তা দেখতে এখানে ক্লিক করুন …

Leave a Reply

error: Content is protected !!