তৃণমূল পার্টি অফিসে বোমাবাজি : অশান্ত তুফানগঞ্জ : পথ অবরোধ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০অক্টোবর’১৯:-

ফের রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে, তুফানগঞ্জ এর দেওচড়াই মোড় এলাকায়। শনিবার রাতে তৃণমূলের পার্টি অফিসে দুটি বোমা ছোড়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে তার জেরে উত্তপ্ত হয়ে ওঠে দেওচড়াই মোড়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় তুফানগঞ্জ থানার পুলিশ। দোষীদের গ্রেফতারের দাবিতে শনিবার প্রায় একঘণ্টা পথ অবরোধ করা হয়। পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিন। তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। অবশ্য বিজেপি নেতা রাজীব সরকার তৃণমূলের সমস্ত অভযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনায় বিজেপির কোনো যোগ নেই। তৃণমূলের দুষ্কৃতীরাই বোমা মেরে আমাদের বদনাম করছে। তৃণমূলের অঞ্চল সভাপতি কমলেশ্বর বর্মনের বক্তব্য, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে হামলা চালায় আমাদের কার্যালয়ে। জানা যায়, রবিবার সকালে দলীয় কার্যালয়ে বোমা মারার প্রতিবাদে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল। প্রায় ১ ঘণ্টা অবরোধ চলার কারণে যান চলাচল কিছুক্ষনের জন্যে বন্ধ হয়ে পড়ে।

Leave a Reply

error: Content is protected !!