বোমা তুমি কার ? : শ্রমিক সংগঠনের পার্টি অফিসে উদ্ধারকৃত বোমা নিয়ে তরজায় তৃণ-বিজেপি |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ ডিসেম্বর’১৯:-

শ্রমিক সংগঠনের অফিস পুনরুদ্ধার করতে গিয়ে তাজা বোমা উদ্ধার। চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে। জানা গেছে, কামাখ্যাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকার একটি শ্রমিক সংগঠনের অফিসে তাজা বোমা পাওয়া গেছে। আরো জানা গেছে, আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির একটি অফিস ছিল, কিন্তু লোকসভা নির্বাচনের পর সেই অফিস দখল করে নেয় বিজেপি। সূত্রের খবর, মঙ্গলবার এই অফিস পুনর্দখল করতে যায় তৃনমূলের আই এন টি টি ইউ সির কর্মীরা। অফিসের ভেতরের আলমারিতে বোমা দেখা গেলে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় কুমারগ্রাম থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির তরফে পাল্টা অভিযোগ করে বলা হয়েছে যে, তৃণমূল কংগ্রেস বিজেপির লোকেদের ফাসানোর উদ্দেশে বোমা রেখে মিথ্যা অভিযোগ করছে। এবিষয়ে, জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

অন্যদিকে , সূত্রের খবর , বিকেল চারটা নাগাদ বোমা নিয়ে যাওয়া হয় বারবিশা সংলগ্ন রায় ডাক নদী চরে । সেখানে বোমা নিষ্ক্রিয় করা চলছে বলে জানা গেছে ।

Leave a Reply

error: Content is protected !!