ফের উদ্ধার বোমা : মিলল ফসলি ক্ষেতে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ ডিসেম্বর’১৯:-

ফাইল চিত্র

ক্ষেতের থেকে উদ্ধার হলো বোমা। বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সংশ্লিষ্ট এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারি-২ গ্রাম পঞ্চায়েতের ধলডাবরি এলাকায়। জানা গেছে, এলাকার একটি ক্ষেতে স্থানীয়রা প্রথমে বোমাটি দেখতে পেয়ে বক্সিরহাট থানায় খবর দেন। খবর পেয়ে বক্সীরহাট থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে। বক্সীরহাট থানার পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত বোমাটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চালানো হচ্ছে। তবে ক্ষেতে বোমাটি কোথা থেকে এলো, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!