দক্ষিণের পর উত্তরে : শিলিগুড়িতে নাগরিকত্ব(সংশোধনী)আইন সমর্থনে মিছিল বিজেপির |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ডিসেম্বর’১৯:-

সিএএ সমর্থনে মেগা র‌্যালি আয়োজন করেছে বিজেপি। কলকাতায় সাড়া জাগানো মিছিলের পর, মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল বের করা হয়। মিছিলে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কোচবিহারের সাংসদ নিশিথ প্রামানিক, সায়ান্তন বসু, জে পী নাডডা প্রমুখ। মিছিলে প্রায় পনেরো হাজার লোক উপস্থিত ছিলেন। মূলত শিলিগুড়ি ও জলপাইগুড়ি থেকে কর্মী সমর্থকদের হাজির থাকার কথা দলীয়ভাবে বলা হলেও আশপাশের উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা থেকেও প্রচুর কর্মী সমর্থন শিলিগুড়ির মিছিলে যোগ দিতে দেখা গিয়েছে। জাতীয় পতাকা নিয়ে নিয়েও যেতে দেখা গেছে বিজেপী সমর্থকদের। গতকাল বিজেপী ঝাড়খন্ডে হেরে যাবার পর আজ মিছিলে কত লোক হয় তা নিয়ে উৎসুক ছিলেন অনেকেই। এনআরসি, সিএএ নিয়ে বিরুদ্ধ প্রচারে অনেকটা ব্যাকফুটে চলে যাওয়া বিজেপির স্থানীয় নেতাকর্মীদের কাছে এটা ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মিছিলের পর সাংসদ রাজু বিষ্ট জানান, ভারতকে রক্ষা এবং হিন্দুদের রক্ষা করতে পারে একমাত্র বিজেপী সরকার।আমরা মানুষকে বোঝাবো হিন্দুধর্ম ঠিক আসলে কি, মঙ্গলবার এই বিশাল মিছিল শেষ হয় মহানন্দা ব্রীজের সামনে। মিছিলের কারনে গোটা শিলিগুড়ি শহর জুড়ে যানযটের সৃষ্টি হয়।

Leave a Reply

error: Content is protected !!