নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬অক্টোবর’১৯:-

একটি পূর্ণবয়স্ক পুরুষ বাইসনের মৃতদেহ উদ্ধার করা হলো। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার লঙ্কাপাড়া রেঞ্জের হল্লাপাড়া বিট জঙ্গলে। সূত্রের খবর, শনিবার উত্তর বল্লালগুড়ি এলাকার বনবস্তি লাগোয়া জঙ্গলে বাইসনটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমায়েত করে। খবর দেওয়া হয় বনদপ্তরে। লঙ্কাপাড়ার রেঞ্জের আধিকারিকরা ঘটনাস্থলে এসে উদ্ধার করে পূর্ণবয়স্ক পুরুষ বাইসনের মৃতদেহটিকে। বাইসনটির মৃতদেহে ইতিমধ্যেই পচন ধরতে দেখা গিয়েছে। এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি লঙ্কাপাড়ার রেঞ্জার বিশ্বজিৎ বিশোই। বন দপ্তর সূত্রে খবর, বাইসনটির মৃত্যুর কারণ জানতে মৃতদেহটির ময়নাতদন্ত করানো হবে।