নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ সেপ্টেম্বর’১৯ :-

বার্ড ফেস্টিভ্যাল । পাখিদের নিয়ে অনুষ্ঠান। পরিচালনায় বক্সা বন বিভাগ । বিগত তিন বছরের মতো এবারও বক্সা বার্ড ফেস্টিভাল অনুষ্ঠিত হবে রাজাভাতখাওয়ায়। চতুর্থ বক্সা বার্ড ফেস্টিভাল অনুষ্ঠিত হবে আগামী ৬ জানুয়ারি থেকে ৯জানুয়ারি ২০২০ ইং তারিখ পর্যন্ত। আগ্রহী অংশগ্রহণকারীদের নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন করার জন্য জানানো হয়েছে। একটি ফর্ম পূরণ করে সেটি ইমেলের মাধ্যমে প্রেরণ করতে বলা হয়েছে। আগামী ১২ই নভেম্বর ২০১৯ ফর্ম প্রেরণের শেষ দিন। ইমেল আইডি হলো – buxabirdfest @gmail.com