কালীপূজা দর্শন রইল অধরা : বেপরোয়া বাইক ড্রাইভিং : দুর্ঘটনায় মৃত ৩ তাজা যুবক

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০অক্টোবর’১৯:-

মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত তিন। ঘটনাটি ঘটেছে, ময়নাগুড়ির কদমতলা এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার গভীররাতে ধুপগুড়িতে কালীপুজো দেখতে যাওয়ার পথে দুর্ঘটনাটি হয়। ঘটনাস্থলেই জয়ন্ত সরকার (১৮), মদন সরকার (১৯) এবং রবীন্দ্র সরকার (২০) নামে তিন যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার বিকট আওয়াজের জেরে, ভিড় জমায়েত হয় সেখানে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে ময়নাগুড়ির থানার পুলিশ পৌঁছে মৃত্যুদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ গুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাইক গুলিকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!