অকালপ্রয়াত কনস্টেবলের পরিবারের পাশে বিধায়ক সৌরভ : দিলেন কম্পিউটার কেনার টাকা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ নভেম্বর’১৯:-

ছবি – আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন বিধায়ক সৌরভ চক্রবর্তী ।

এবার পুলিশের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ালেন আলিপুরদুয়ার বিধায়ক সৌরভ চক্রবর্তী । নিজের বিধায়ক-আওম্মান দক্ষিনা থেকে দশ হাজার টাকা তুলে দিলেন এক পিতৃহীন পুত্রের হাতে । ঘটনায় স্বাভাবিক সাধুবাদ জানিয়েছে আলিপুরদুয়ার বাসী ।
সূত্রের খবর, আলিপুরদুয়ার থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন অমিতাভ সরকার, কয়েকমাস আগেই গত হয়েছেন তিনি। তার স্ত্রী ও এক পুত্র বর্তমান। অমিতাভ সরকারের মৃত্যুর পর অথৈ জলে পড়ে তার স্ত্রী ও পুত্র। তারমধ্যেই সম্প্রতি আইআইটি’তে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে তার একমাত্র ছেলে। ছেলেটি মেধাবী, কিন্তু তার উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন আলিপুরদুয়ার জেলার বিধায়ক সৌরভ চক্রবর্তী।
জানা গেছে, বিধায়ক তার নিজের বাড়িতে তাদেরকে ডেকে নিয়ে অমিতাভ বাবুর ছেলের কম্পিউটার কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক সাহায্য করেছেন। ঘটনা প্রসঙ্গে বিধায়ক জানান, “ছেলেটির জন্য এতটুকু সাহায্য করতে পেরে ভালো লাগছে। সে আরো অনেকদূর এগিয়ে যাক এই আশা রাখি। তার উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থ যাতে বাঁধা না হয়ে দাড়ায় সে দিকে লক্ষ্য রাখবো।”

Leave a Reply

error: Content is protected !!