নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ অক্টোবর’১৯:-

কালীপুজো ও সেই উপলক্ষ্যে আয়োজিত মেলার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে নতুন ভাবনা নিয়ে হাজির বারবিশা বিবেকানন্দ ক্লাবের সদস্যরা। সূত্রের খবর, ৩৩ফুট প্রতিমা দিয়ে পুজো হবে এবার। প্রতিবার ১১দিনের মেলা হয় কিন্তু এবছর তাদের মেলার সুবর্ণজয়ন্তী বর্ষে ১৩দিনের মেলা বসতে চলেছে এবং মেলায় শিশু চলচিত্র উৎসব হতে চলেছে। ১৩দিন ধরে মোট ৩৭টি বিখ্যাত সিনেমা প্রদর্শিত হবে। ক্লাব সূত্রে খবর, পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে ওয়াল্ড ট্রেড সেন্টার ধংসের দৃশ্যপট আলো ও শব্দের মাধ্যমে তুলে ধরা হবে।
এছাড়া, সীমান্তবর্তী এলাকা বারবিশাতে ১৯৭০ সালে শুরু হওয়া এই কালি পুজোতে ব্যাপক ভিড় হয়ে থাকে । তাই নিরাপত্তার কথা মাথায় রেখেই ৩০টি সিসি ক্যামেরা ও দুটি নজর মিনার তৈরী করা হচ্ছে । এছাড়া থাকবে সাদা পোশাকের পুলিশ। এছাড়াও মেলা জুড়ে থাকছে নানা আকর্ষণ। থাকছে চন্দন নগরের আলোকসজ্জা, প্রতিদিন মেলার মুক্তমঞ্চে বসবে কলকাতার শিল্পীদের যাত্রাগান,পদাবলি,জারিগান,কবিগান,ছৌনাচ, আদিবাসী ও লোক সংগীতের আসর, বাংলাদেশের শিল্পীর লোকসংগীত ও অসমের বিহু। এককথায় আসন্ন দীপাবলীতে তেরো দিনের উৎসব যাপন করতে চলেছে বারবিশা ।