রহস্যময় আগুন : পুড়ে ছাই ২ বাড়ি-দোকান |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ডিসেম্বর’২০২০:-

আগুনে পুড়ে ছাই দুটি বাড়ি। ঘটনাটি ঘটেছে, গতকাল আলিপুরদুয়ার জেলার বারবিশা এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার রাত ১টা নাগাদ
এলাকার বাসিন্দা নিখিল দেবনাথের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে এবং নিখিল দেবনাথের ভাই অখিল দেবনাথের বাড়িকেও সেই আগুন গ্রাস করে।ঘটনায় নিখিল ও ভাই অখিলের ঘর ও ঘর লাগোয়া দোকান এবং গুদাম পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আলিপুরদুয়ার, বারবিশা থেকে মোট চারটি দমকলের ইঞ্জিন এসে পৌছায় । প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা যায়, ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

Leave a Reply

error: Content is protected !!