পণ্যবাহী ট্রাকের মুখোমুখি গাড়ি : মৃত ১, গুরুতর আহত ২ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৪ডিসেম্বর’২০২০:-

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত এক, গুরুতর জখম আরও দুজন। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ারের বারবিশা চৌপথীতে। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে প্রণব দেববর্মন নামে এক ব্যবসায়ী ও আরও দুজন ছোটো গাড়িতে করে দলদলি থেকে বারবিশা নিউটাউন এলাকায় বাড়ি ফিরছিলেন।
জাতীয় সড়কে ওঠার মুখে বারবিশা চৌপথীতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অসম থেকে আসা একটি পণ্যবাহি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রণববাবুর। গুরতর জখম হন গাড়িতে থাকা দেবদুলাল পাল এবং সুনীল বর্মন। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমায়েত করেন। বারবিশা পুলিশ আউটপোস্টের টহলরত কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!