বারবিশায় অবৈধ মদ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত আবগারি কর্মীরা : আহত ৪ |The4thcolum

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ২৮ নভেম্বর’১৯ :-

অসম বাংলা সীমানার বারোবিশা তে অবৈধ মদ উদ্ধার করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন আবগারি দফতরের আধিকারিক সহ কর্মীরা । বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে বারোবিশা আবগারি অফিস থেকে ভারপ্রাপ্ত আধিকারিক এর নেতৃত্বে কয়েক জন আবগারি কর্মী অবৈধ অসম মদ উদ্ধার করতে বারোবিশা লস্কর পাড়ার জনৈক প্রফুল্ল দাসের বাড়িতে হানা দেয় । সেখানে গিয়ে তারা অসম থেকে চোরা পথে নিয়েআসা প্রচুর মদ খুঁজে পায় । সেই মদগুলো যখন তারা বের করে আনতে থাকে তখন তাদের ঘিরে ধরে প্রফুল্লদাস ও তার বাড়ির লোকজন লোহার রড ،শাবল ইত্যাদি দিয়ে হামলা চালায় বলে অভিযোগ । এই অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে প্রাণ বাঁচিয়ে কোনোরকমে পালিয়ে আসে আবগারি দফতরের কর্মীরা । তাদের মধ্যে দুজন গুরুতর জখম হয়েছেন । দুজনেরই মাথায় গভীর ক্ষত রয়েছে । জখম আবগারি কর্মীদের আলিপুরদুয়ার জেলা হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।

বিস্তারিত আসছে …

Leave a Reply

error: Content is protected !!