নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ সেপ্টেম্বর’১৯:-

এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো চা বলয়ে । ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার বান্দাপানি চা বাগানে। সূত্রের খবর, বুধবার রাত আটটা নাগাদ বীরপাড়া থেকে, নিজের বাড়ির উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা হয়েছিলেন বধুয়া ওরাঁও(৪৬) নামে এক ব্যক্তি। হঠাৎ নির্মীয়মান সেতুতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ওই বাইক আরোহী ব্যাক্তিটি ছিটকে পড়ে যায় রাস্তার ওপর, গুরুতর আহত হয়। ঘটনাস্থলে এলাকার স্থানীয়রা খবর দেন পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত অবস্থায় বাইক আরোহীকে বীরপাড়া প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যায়। সেখানে চিকিসকরা বাইক আরোহীকে মৃত বলে জানায়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগস্থ বাইকটিকে পুলিশ আটক করে। বধুয়া ওরাঁও মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছনোর পর সারা এলাকায় শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ বলে জানা গিয়েছে।