নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ২৬ জানুয়ারি’২০২০ :-

স্ট্রিট কর্নার , প্রজাতন্ত্র দিবসে । দিন ভর চলল এই স্ট্রিট কর্নারে বক্তব্য প্রকাশ । বক্তব্যের নির্যাস একটাই , বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বলবৎ । স্পষ্ট বিরোধীতা করেছে বাংলার প্রায় সব রাজনৈতিক দল । লড়াই কেন্দ্রের বিজেপি সরকারের সর্বনাশা (!) কর্মকান্ডের বিরুদ্ধে । আলাদা ভাবে লড়ছে তৃণমূল । অন্যদিকে এক ছাতার তলায় এসেছে বামফ্রন্ট ও কংগ্রেস । রিপাবলিক ডে’তে এই বৃহত্তর বাম-কং শক্তিই মাঠে নেমেছে । ইস্যু এনার্সি -ক্যা ‘এর তীব্র বিরোধীতা । সংবিধান ভূলুণ্ঠিত হচ্ছে , সংবিধান রক্ষা করা আশু কর্তব্য । সেই নিরিখেই এই স্ট্রিট কর্নার । গোটা ভারতেই আজকে সাধারণতন্ত্র দিবসে পথে নেমেছে বাম-কং । জোট বদ্ধ হয়ে । প্রায় ৫ হাজার স্ট্রিট কর্নারের খবর সামনে এসেছে এই সংবিধান রক্ষা শপথের প্রতিবাদ নিয়ে ।
বাদ যায় নি আলিপুরদুয়ারও । রেল জংশন থেকে আলিপুরদুয়ার কলেজ হল্ট , চৌপথী – স্ট্রিট কর্নারে গলা ফাটিয়েছেন কং-বাম জেলা নেতারা । চুম্বক একটাই , যেন তেন প্রকারেণ রুখতে হবে এই ‘ফ্যাসিস্ট’ মনোভাব , বন্ধ করতে হবে এই নাগরিকত্ব আইন ।
কিন্তু সংবিধান মেনে যে আইন পাশ হয়ে গ্যাছে , তার বাস্তবায়ন না করা , মানি না বলে এড়িয়ে যাওয়া , কিংবা লাগু করতে দেব না , এই প্রতিবাদ কতদিন চালিয়ে যাওয়া সম্ভব ? আদৌ কি তাতে কোনো সুফল হবে ? তার উত্তর দেবে সময় , বলাই বাহুল্য ।
ভিডিও বার্তা দেখুন নীচের রেড লাইনে ক্লিক করে ….
বৃহত্তর বাম -কং ঐক্যের সংবিধান রক্ষা শপথ স্ট্রিট কর্নার , এইখানে ক্লিক করে ভিডিও বার্তা দেখুন