নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭আগস্ট’১৯:-

জানালার গ্রিল কেটে চিকিৎসকের বাড়িতে চুরি।
ঘটনাটি ঘটেছে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকার এক বাড়িতে। সূত্রের খবর, গোলাম মুর্তাজা নামে এক চিকিৎসক কামারপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বহুদিন যাবৎ কর্মরত। চাকরি সূত্রে বালুরঘাট পুরো বাসস্ট্যান্ডের কাছে,একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। মুর্শিদাবাদ জেলার বাসিন্দা তিনি।
গোলাম মুর্তাজা নামে, ওই চিকিৎসক জানান, জানালার গ্রিল কেটে আলমারি থেকে প্রায় ১৬ হাজার টাকা এবং সোনার গয়না নিয়ে উধাও হয়েছেন কয়েকজন দুষ্কৃতী। মঙ্গলবার সকালে চুরির ঘটনাটি চিকিৎসকের পরিবারের নজরে আসে। খবর দেওয়া হয়, পুলিশকে।খবর ছড়িয়ে যাওয়ায়, গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে,বালুরঘাট থানার পুলিশ পৌঁছলে, পুরো ঘটনা তদন্ত শুরু করে। চিকিৎসক গোলাম মুর্তাজা, পুরো ঘটনাটির লিখিত অভিযোগ থানায় জমা দেন।