লোকালয়ে বাইসনের (গাউর) তান্ডব , আহত ৭ : ঘুমপাড়ানি গুলি ব্যর্থ করে মারা গেল বুনো

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯অক্টোবর’১৯:-

লোকালয়ে বাইসন,আহত কমপক্ষে সাতজন।ঘটনাটি ঘটেছে, ডুয়ার্সের বানারহাটের কারবালা চা বাগানে। সূত্রের খবর, মঙ্গলবার ভোরের দিকে লোকালয়ে এক বাইসন ঢুকে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা কারবালা চা বাগানে। জানা যায়, শ্রমিকরা এলাকায় বাইসনটিকে ঘোরাঘুরি করতে দেখতে পেয়ে, আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। বাইসনটি সেখানের একটি বাড়িতেও হামলা চালায়। ভয়ে পালাতে গিয়ে সাত জন শ্রমিক আহত হন। এরমধ্যে ডোচা মুণ্ডা নামে একজনের আঘাত গুরুতর। আহতদের বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ডোচা মুণ্ডা নামে ব্যক্তিটি গুরুতর আহত হওয়ায় তাঁকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। খবর দেওয়া হয় বনবিভাগকে।পরে ঘটনাস্থলে পৌঁছান বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা। বাইসনটিকে সামাল দিতে না পেরে, বনকর্মীরা বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করার চেষ্টা করেন। তবে কিছুক্ষণ পরই বাগানের ১১/৯৫সি নম্বর সেকশনে মৃত্যু হয় বাইসনটির বলে জানা যায়।

Leave a Reply

error: Content is protected !!