নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৬ডিসেম্বর’২০২০:-

বাবাকে কুপিয়ে খুন করে প্রতিবেশী প্রেমিকাকে খুনের চেষ্টা যুবকের। ঘটনাটি ঘটেছে, মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোপালপুর অঞ্চলের ভোগরামগুড়ী যথা ইচ্ছাগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, যুবকের বাবা রবিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে এলে, বাবা ছেলের মধ্যে তুমুল ঝগড়া লাগে। ঝগড়া চলাকালীন ছেলে টিঙ্কু বর্মন, বাবা সঞ্জিত বর্মনের মাথায় সজোরে আঘাত করায় মৃত্যু হয় বাবার। পরে রবিবার রাতেই প্রতিবেশী নাবালিকা প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ এবং উভয়েই প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি। আহত অবস্থায় মেয়েটিকে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ঘটনার জেরে পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে এবং গোটা ঘটনার তদন্ত করছে মাথাভাঙ্গা থানার পুলিশ।
