নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ আগস্ট’১৯:-

হৃদরোগে আক্রান্ত হলেন রাজ্যের সিপিএম নেতা তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। রবিবার সকালে মাইল্ড হার্ট অ্যাটাক হওয়ায় তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সকালে হঠাৎ বুকে ব্যথা হওয়ায় পারিবারিক ডাক্তারের কথা মতো হাসপাতালে নিয়ে যাওয়া হলে ধরা পড়েছে তার হার্ট অ্যাটাক হয়েছে। তার অসুস্থতার খবরে সংকটের আশঙ্কা দলের অন্দরে। চারিদিকে তৃনমূলের মাঝেও শিলিগুড়ি পুরসভার ক্ষমতা ছিল তার হাতে।