চিত্রাঙ্কন- আলোকচিত্র প্রদর্শনী : ডুয়ার্সের কৃষ্টি-সংস্কৃতির প্রতিফলনে অন্যতম হাতিয়ার ‘ডুয়ার্স উৎসবে’ |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম,৪ জানুয়ারি’২০২০ :-

অনবদ্য চিত্র অঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনে ডুয়ার্সের কৃষ্টি ও সংস্কৃতির প্রতিফলন পরিচিত দৃশ্য ডুয়ার্স উৎসবে। এবারেও তার অন্যথা হয় নি । আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের ১৬তম বিশ্ব ডুয়ার্স উৎসবে বেশ কয়েকজন শিল্পীদের অনবদ্য চিত্র অঙ্কন ও আলোকচিত্রের দেখা পাওয়া গেল। ডুয়ার্স উৎসবের বাকি সব বিশেষত্বের সাথে রঙিন চোখ ধাঁধানো চিত্রাঙ্কন গুলোও সকলের নজর কেড়েছে। শিল্পী সুনন্দ দাসের চিত্রাঙ্কন গুলো যেন বিশ্ব ডুয়ার্স উৎসবে নতুন রঙ লাগিয়েছে। আলিপুরদুয়ার আর্ট ক্লাব এর পক্ষ থেকে একটি চিত্রাঙ্কন প্রদর্শনী দেখা গেল ডুয়ার্স উৎসবের মূল মঞ্চের ঠিক ডানদিকে। আর্ট ক্লাব এর এক ছাত্র প্রবীর চক্রবর্তী বলেন, “আমাদের আর্ট ক্লাব থেকে এই চিত্রাঙ্কন প্রদর্শনীটি করা হয়েছে। আর্ট ক্লাব এর কয়েকজন শিক্ষক এবং বেশকিছু ছাত্রছাত্রীর অঙ্কন চিত্র এখানে দেওয়া হয়েছে। দর্শকরা চিত্রগুলি দেখে প্রশংসা করছে। সবার প্রতিভা দর্শকদের সামনে প্রকাশ পাচ্ছে। আর্ট ক্লাব শিক্ষকরা ও সকল ছাত্রছাত্রী এতে খুব খুশি”।
অন্যদিকে চিত্রগ্ৰাহকদের আলোকচিত্র গুলি ডুয়ার্স এর বিভিন্ন পশুপাখি, স্থান ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরেছে বিশ্ব ডুয়ার্স উৎসবের মাধ্যমে।

Leave a Reply

error: Content is protected !!