নিজস্ব প্রতিবেদক, আলিপুরদুয়ার, ২০ ডিসেম্বর’১৯:-

“বিপন্ন গণতন্ত্র বিপন্ন স্বদেশ” এই স্লোগান সঙ্গে নিয়ে শুক্রবার রাতে আলিপুরদুয়ার শহরের রাজপথে কলেজ হল্ট চত্বরে এক পথসভা করল এ পি ডি আর ( অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস)। দেশে চলতি এন আর সি এবং ক্যাব /ক্যা’এর বিরোধিতাই ছিল এই পথসভার মূল উদ্দেশ্য। উপস্থিত ছিলেন এ পি ডি আর সহ বিভিন্ন সংস্থার কর্মীরা। পথসভায় মূল বক্তারা ছিলেন সুমন গোস্বামী (এ পি ডি আর), মানবেন্দ্র ধর ( এ পি ডি আর), অভিজিৎ রায় (এন বি টি পি ইউ), সুচেতা মিত্র (এফ এফ এফ), রবি ভট্টাচার্য (ডব্লু বি জি ই ইউ), চঞ্চল দাস (এ আই সি সি টি ইউ), শিবু ধর (কে এস) প্রমুখ ।
এই পথ সভা প্রসঙ্গে , এ পি ডি আর এর জেলা সভাপতি প্রদীপ ঘোষ বলেন, “বর্তমান সরকার দেশের গনতন্ত্রকে বিপন্ন করে তুলছে। মানুষের মধ্যে ভেদাভেদের সৃষ্টি করছে। তারা নিজেদের সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্য দেশকে ভাগ করে দিচ্ছে। দেশের গনতন্ত্রকে সুস্থ করে তুলতে এবং মানুষের মধ্যে চেতনা জাগাতে আমাদের এই পথসভা “।
