হোটেলের রুমে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ : চাঞ্চল্য আলিপুরদুয়ারে |The4thcolumn

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম , ৮ ফেব্রুয়ারি ‘২০২০ :-

হোটেলের রুমে পাওয়া গেল এক আবাসিকের ঝুলন্ত মৃতদেহ । ঘটনাস্থল আলিপুরদুয়ার । এবং শনিবার দুপুরের এই ঘটনায় স্বাভাবিক চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে ।

পুলিশ সূত্রে খবর , নিউরো সমস্যায় ভুগছিলেন নামনি অসমের ফকিরাগ্রাম নিবাসী বাপি দাস (৩৩) । এদিন সকালেই আলিপুরদুয়ার এসেছেন চিকিৎসার জন্য , সঙ্গে তার স্ত্রী-পুত্র । স্থানীয় সূত্রে জানা যায় , সকালে ডক্টর দেখিয়ে খাবার নিয়ে হোটেলের রুমে তিনি ঢোকেন । সে সময় তার স্ত্রী ও পুত্র ফল কিনতে বাইরে যায় এবং হোটেলের রুমে ফিরে স্বামীকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে জ্ঞান হারান স্ত্রী । পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে বাপি দাসকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ ।
আলিপুরদুয়ার থানা সূত্রে খবর , প্রাথমিক অনুমানে রোগজনিত কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে উক্ত ব্যক্তি । তবে শেষ কথা বলবে ময়নাতদন্ত ,জানিয়েছে আলিপুরদুয়ার পুলিশ ।

Leave a Reply

error: Content is protected !!