বছরের শেষ সকালে উদ্ধার মৃতদেহ : মার্ডার কি না বলবে পোস্টমর্টেম : খবরে আলিপুরদুয়ার |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১ ডিসেম্বর’১৯ :-

মৃত্যুসংবাদ নিয়ে শুরু হলো জেলা আলিপুরদুয়ার সদর শহরের বছর শেষের শেষ দিন । শহরের কেন্দ্রস্থলে উদ্ধার হলো একটি মৃতদেহ । এবং ঘটনা খুন নাকি শীতের কামড়ে দুর্ঘটনা জনিত মৃত্যু , সে ব্যাপারে ভরসা একমাত্র ময়নাতদন্তের রিপোর্ট , এমন বক্তব্যই আলিপুরদুয়ার পুলিশের ।

সূত্রের খবর , এদিন আলিপুরদুয়ার লোহার পুল এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে সন্দেহ জন্মে জনমানসে । পরবর্তীতে , মৃতদেহ বুঝতে পেরে খবর যায় পুলিশে । স্থানীয় সূত্র বলছে , মৃতের নাম বাবুসোনা । সম্পুর্ন পরিচয় এখনো জানা যায় নি এবং মৃতের গলায় কালো দাগ রয়েছে । যদিও এ ব্যাপারে আলিপুরদুয়ার থানার ইন্সপেক্টর ইনচার্জ রবিন থাপা ময়নাতদন্তের পরই সঠিক ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন । খবর লেখা অবধি পুলিশ মৃতদেহ উদ্ধার করে এই ‘অস্বাভাবিক মৃত্যুর’ সুরতহালে নেমেছে ।

Leave a Reply

error: Content is protected !!