নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২১ নভেম্বর’১৯ :-

বন্ধ রয়েছে বাগান । সমস্যায় রয়েছেন চা শ্রমিকরা । প্রশাসন উদ্যোগ নিয়েছে জট কাটানোর । কিন্তু সমাধান এখনও অধরা । তুরতুরি চা বাগানের সমস্যা বৃহস্পতিবারের ত্রিপাক্ষিক বৈঠকেও সমাধান হল না । মালিকপক্ষ এর বক্তব্য , আগামী সোমবার থেকে শ্রমিকরা যদি স্বাভাবিক ভাবে কাজে যোগদান করে তবে সেদিন বোনাসের পঞ্চাশ শতাংশ মেটানো হবে, বাদবাকি দশদিন পরে দেওয়া হবে । এবং ১৮ দিনের বকেয়া মজুরি আরো দশদিন পরে দেওয়া হবে। আর নিয়ম মেনে বাগানে কাজ করতে হবে সকলকে । অন্যদিকে , শ্রমিকদের দাবি , বাগানে কাজ শুরু হওয়ার দিন এক কিস্তিতে মিটিয়ে দিতে হবে বোনাস। মতের অমিল পরিষ্কার । ফলে কোন সমাধান হল না । শ্রমিকদের সংকট আরো বেড়ে গেল ।
সূত্রের খবর, এদিনের এই বৈঠক ভেস্তে যাওয়ার পর , ফের ২৮ তারিখ জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনারের দফতরে বৈঠক ডাকা হয়েছে।