নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ১৪ডিসেম্বর’১৯:-

ছবি – ট্রেন যাত্রীদের মধ্যে খাবার সার্ভ করছেন আলিপুরদুয়ার বিধায়ক সৌরভ চক্রবর্তী
ক্যাব পরবর্তী পশ্চিমবাংলায় যখন রীতিমতো বিভিন্ন জায়গায় সন্ত্রাস মাথাচাড়া দিয়েছে এবং বেশ কিছু জায়গায় যখন রেলের উপর এবং যাত্রীদের ওপর হামলার ঘটনা ঘটছে, তার ঠিক বিপরীত চিত্র কিন্তু দেখা গেল নিউ আলিপুরদুয়ার ও আলিপুরদুয়ার জংশন রেল স্টেশনে । সেখানে কিন্তু ক্যাব পরবর্তী আসামের আন্দোলনকে কেন্দ্র করে, গত বৃহস্পতিবার থেকে দূরপাল্লার ট্রেনের যাত্রীরা ,যারা মূলত ত্রিপুরা বাসী , এখানে আশ্রয় নিতে বাধ্য হয় প্লাটফর্মে এবং সেদিন থেকে তারা এখানেই দিন কাটাচ্ছে এবং প্রায় তিন দিন পর তাদের রীতিমতন অসহায় পরিস্থিতি । এখনও তারা বাড়ি ফিরতে পারেনি এবং এখানেই এই কনকনে ঠান্ডায় তারা প্লাটফর্মে বসে থাকছে । এই পরিস্থিতিতে কিন্তু শনিবার দেখা গেল , আলিপুরদুয়ার এর স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় তৃণমূল বিধায়কের তরফে এই অপেক্ষারত যাত্রীদের খাওয়ার ব্যবস্থা করা হলো । এবং তাদের শীতবস্ত্র দেওয়া হলো । যদিও তাদের বক্তব্য যে, এই মুহূর্তে তাদের একমাত্র বিষয় হচ্ছে , তারা যেন খুব দ্রুত তাদের বাড়িতে পৌঁছাতে পারে । ত্রিপুরায় পৌঁছাতে পারে । ফলে এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো তাদের কর্তব্য বলেই জানিয়েছে স্থানীয় তৃণমূল ও তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। দক্ষিণবঙ্গ যখন সন্ত্রাসের দৃশ্য দেখে চমকে উঠছে, এই ক্যাবের বিরোধিতায় আগুন জ্বলেছে বেশ কিছু জায়গায়, তখন উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে এই অসহায় যাত্রীদের মধ্যে খাদ্যদ্রব্য ও শীতবস্ত্র বিলিকে অকুণ্ঠ সমর্থন ও স্বাগত জানিয়েছে আলিপুরদুয়ার জেলা বাসি ।