টোটোপাড়ায় ফের চালু হচ্ছে পাবলিক বাস সার্ভিস : সৌজন্যে এনবিএসটিসি

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ১৯ অক্টোবর’১৯:-

ছবি-টোটোপাড়ায় পরীক্ষামূলক ভাবে চলছে এনবিএসটিসি’র বাস

খুশির হাওয়া পৃথিবীর অতিক্ষুদ্র জনজাতির তকমা পাওয়া ডুয়ার্সের প্রত‍্যন্ত এলাকা টোটোপাড়াতে। পৃথিবীর আদিম উপজাতি টোটো সম্প্রদায়ের মানুষদের মধ্যে বইছে খুশির হাওয়া, কেননা আলিপুরদুয়ার থেকে টোটোপাড়া পর্যন্ত ফের শুরু হতে চলেছে সরকারি বাস পরিষেবা। শনিবার আলিপুরদুয়ার থেকে মাদারিহাট হয়ে টোটোপাড়া অবধি এনবিএসটিসি একটি বাস পরীক্ষামূলক চালালো এতে বেজায় খুশি টোটোপাড়ার বাসিন্দারা। এতদিন টোটোপাড়া অবধি কোনো বাস পরিষেবা ছিলনা তার দরুন বেজায় সমস‍্যা পোহাতে হত টোটোপাড়া ও বল্লালগুড়ি এলাকার বাসিন্দাদের। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, যে সরকারি বাস পরিষেবা দেওয়া হোক। আগামী চলতি বছরের ১নভেম্বর আলিপুরদুয়ার থেকে টোটোপাড়া অবধি বাস পরিষেবা চালু হবে। সেই কারণেই শুক্রবার পরীক্ষামূলক ভাবে বাস চললো টোটোপাড়া রুটে।

এই ব্যাপারে তৃনমূলের শ্রমিক সংগঠনের আলিপুরদুয়ার ডিপোর শ্রমিক সংগঠন সেক্রেটারি পঙ্কজ রায় জানিয়েছেন, এটা একটি খুশির খবর, আজকে পরীক্ষামূলকভাবে বাস চালানো হয়েছে। খুশি হয়েছেন টোটো পাড়ার মানুষজন, সুবিধে হবে তাদের যাতায়াতের। পরীক্ষামূলক চালিয়ে রাস্তাঘাট দেখে নেওয়া হলো, রাস্তাঘাট সুগম কিনা। খুব শীঘ্রই ১ নভেম্বর থেকে চালু হতে চলেছে এই পরিষেবা। পাশাপাশি জানা গেছে যে, চলতি মাসের ২২- ২৩ তারিখ উত্তরবঙ্গ সফরে আসছে মুখ্যমন্ত্রী, সেই সময়ের মধ্যেই চালু হতে পারে এই বাস পরিষেবা।

অন্যদিকে, এনবিএসটিসি সূত্রে খবর, প্রতিদিন দুপুর তিনটে নাগাদ আলিপুরদুয়ার থেকে বাস টোটো পাড়া গিয়ে সেই বাস আবার ফিরে আসবে রাতে। কিন্তু সেখানকার বাসিন্দাদের দাবী, সকাল ৮টা থেকে বাস পরিষেবা পাওয়া গেলে বেশি ভালো হবে। বাস পরিষেবা চালু হলে সেই এলাকার পর্যটন ব্যবসা বৃদ্ধির সাথে সাথে উপকৃত হবেন সেখানকার শিক্ষার্থীরাও।

Leave a Reply

error: Content is protected !!