উপনির্বাচনের ফলাফলে ফুসফুসে বাড়তি অক্সিজেন তৃণমূলের : আলিপুরদুয়ারে পুনরুদ্ধার তিন পার্টি অফিস |The4thcolum

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২৯ নভেম্বর’১৯ :-

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া উপ নির্বাচনের ফলাফল যে তৃণমূল কংগ্রেসকে কুমারগ্রাম ব্লকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে তার হাতেগরম উদাহরণ শুক্রবার ভল্কা বারোবিশা 2 নম্বর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর, মাঝেরডাবরী ও বারুইপাড়াতে দখলকৃত পার্টি অফিস পুনরুদ্ধারের মধ্যে দিয়ে প্রকাশ পেলো। গত লোকসভা নির্বাচনের পর জেলা আলিপুরদুয়ারের এই অঞ্চলটি বিজেপির দুর্গে পরিণত হয়েছিল । বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য তৃণমূলের টিকিটে জিতলেও চাপে পড়ে বিজেপিতে যোগ দেয় বলে দাবিও করেছিল তৃণমূল । বর্তমানে গ্রাম পঞ্চায়েতটি পরিচালনা করছে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের বোর্ড । বিজেপির তরফ থেকে এই এলাকার বেশ কয়েকটি তৃণমূলের পার্টি অফিস দখল করা হয় ও কিছু ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছিল তৃণমূল । এবং জেলায় দায়িত্বে রদবদলের সঙ্গে সঙ্গে কিছুদিন আগেই কুমারগ্রাম ব্লকে ব্লক সভাপতির দায়িত্ব পান ধীরেশ চন্দ্র রায় । তিনি প্রথম থেকেই দলকে ছন্দে ফেরানোর জন্য পরিশ্রম করে যেতে থাকেন । আজ দুপুরে বিশাল মোটরসাইকেল মিছিল করে তিনি দলীয় কর্মীদের নিয়ে পার্টি অফিস গুলো পুনরুদ্ধার করেন বলে জানা গেছে । পার্টি অফিস উদ্ধার করে কোনোটাতে মেরামতি শুরু করিয়ে দেন ,কোনোটাতে রং বদলে দেবার নির্দেশ দেন এবং প্রতিটি পার্টি অফিস এ দলীয় পতাকা উত্তোলন করা হয় ।

ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন …
বেদখল পার্টি অফিস পুনরুদ্ধার তৃণমূলের

Leave a Reply

error: Content is protected !!