নিউজ বার্তা ,দ্য ফোর্থ কলাম , ৪ডিসেম্বর’১৯ :-

গলায় পেঁয়াজের মালা , আকাশে মুষ্টিবদ্ধ হাত , বজ্রনিনাদ স্বরে স্লোগানে স্লোগান এবং সঙ্গে হাজার পনের কর্মী সমর্থক , বুধবার পড়ন্ত বিকেলে আলিপুরদুয়ারে মহামিছিল করল তৃণমূল এবং পুরসভা ও একুশের বিধান সভা নির্বাচনের আগে এই ভাবেই আলিপুরদুয়ার তৃণমুলের ঐক্যবদ্ধ চেহারা দেখল আলিপুরদুয়ার বাসী ।
ক্রমাগত উর্ধমুখী গ্যাসের দাম, পেঁয়াজের দাম ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, বিএস এন এল ‘কে ডুবিয়ে দেওয়া এবং নো-এনার্সি , এই দুই স্লোগান নিয়ে মিছিলের ডাক দিয়েছিল আলিপুরদুয়ার যুব তৃণমূল ,তাদের যুব সভাপতি বাবলু করের নেতৃত্বে এবং কার্যত ঘন্টা দুয়েকের জন্য এই মহামিছিলের আয়োজনে আলিপুরদুয়ার সদর শহর ব্যস্ত রাখল আলিপুরদুয়ার তৃণমূল । আনুমানিক ১৫হাজার কর্মী সমর্থক সঙ্গে নিয়ে বুধবার এক প্রতিবাদী মিছিলের আয়োজন করেছিল তৃণমূল এবং আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে শুরু হয়ে আলিপুরদুয়ার চৌপথী অবধি এই মিছিল আক্ষরিক অর্থেই এক মহামিছিল ছিল বলে নির্দ্বিধায় স্বীকার করেছে শহরবাসী । মিছিলের পুরোভাগে ছিলেন জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী , শীর্ষ নেতৃত্ব মোহন শর্মা , জেলা যুব সভাপতি বাবলু কর সহ অন্যান্য সমস্ত জেলা তৃণমূল নেতৃত্ব ।
ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন …
আলিপুরদুয়ারে তৃণমূলের মহামিছিল : ভিডিও বার্তা দেখুন
