লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রী হত্যা : যাবৎ জীবন কারাদন্ড স্বামীর

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ সেপ্টেম্বর’১৯:-

স্ত্রীকে হত্যা। যাবজ্জীবন কারাবাস হলো স্বামীর। জয়গাঁর বাসিন্দা তারা পুরির সাথে বিয়ে হয়েছিল দলসিংপাড়ার বিজয় তামাংএর। বিয়ের ছমাস পরেই শুরু সাংসারিক অশান্তি। ২০১৪সালের নভেম্বরে স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে বিজয় তামাং। থানায় অভিযোগ করলে পুলিশ হেফাজতে থাকে বিজয় তামাং। মঙ্গলবার ১৩জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ গ্রহণ করে বিজয় তামাং কে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা দায়রা আদালতের মাননীয় বিচারপতি নরেন্দ্রনাথ দাসগুপ্ত ।

Leave a Reply

error: Content is protected !!