তৎপর জেলা পুলিশ-প্রশাসন : বাজেয়াপ্ত ২ লক্ষের শব্দবাজি : ধৃত ১

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩অক্টোবর’১৯:-

চীনের তৈরী কালীপটকা ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে কেন্দ্রী-রাজ্য সরকার । এবং শব্দ দূষণের বিধি মেনেই নিষিদ্ধ রয়েছে শব্দ বাজি । কিন্তু তারপরেও কোনো মতেই ঠেকানো যায় নি শব্দ বাজির চোরা গোপ্তা কারবার ও ব্যবহার । পুলিশ প্রশাসন তৎপর হলেও বন্ধ হয় নি শব্দ বাজির তান্ডব । তবে , এই শব্দ বাজি ঠেকাতে প্রশাসন যে বদ্ধ পরিকর , তা এই তৎপরতা থেকেই স্পষ্ট পরিলক্ষিত । সেই হিসেবেই, কালীপুজোর মুখে প্রচুর পরিমাণে শব্দবাজি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জেলা আলিপুরদুয়ারে । সূত্রের খবর, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকদিন যাবত তল্লাশি অভিযান চালিয়ে, প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত করেছে আলিপুরদুয়ার জেলার পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুলক্ষ টাকা। অলিপুরদুয়ার পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি জানিয়েছেন, গোটা জেলায় বিভিন্ন জায়গায় তল্লাশির জেরে দুলক্ষ অর্থমূল্যের শব্দবাজি সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই তল্লাশি অভিযান আগামীতেও জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।

Leave a Reply

error: Content is protected !!