নিশীথের নেতৃত্বে আরএসএস’এর প্রতিবাদ মিছিল : পুলিশ ব্যারিকেড : ধুন্ধুমার আলিপুরদুয়ার |The4thcolumn

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ২০ ডিসেম্বর’১৯ :-

কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের নেতৃত্বে আলিপুরদুয়ার শহরে ধুন্ধুমার আরএসএসের।পুলিশি কর্ডন ভেঙে পুলিশ সুপারের অফিসের দিকে যাওয়ার চেষ্টা করে আরএসএস বাহিনী। চরম বিশৃঙ্খলা শহর জুড়ে।মারমুখী আরএসএস বাহিনীকে সামাল দিতে কালঘাম ছোটে পুলিশের।আপাতত চরম উত্তেজনা রয়েছে শহরে।তীব্র শীতের মধ্যেও রাজনৈতিক উত্তেজনার পারদে সরগরম আলিপুরদুয়ার।

প্রসঙ্গত, এদিন বিভিন্ন দাবী নিয়ে আলিপুরদুয়ারে আর এস এস এর ধিক্কার মিছিল শুরু হয়। দুপুরে আলিপুরদুয়ারের বি এম সি মাঠে বিভিন্ন দাবী নিয়ে এক সমাবেশ এবং তারপর ধিক্কার মিছিল শুরু করে আর এস এস। গত ১৪ই ডিসেম্বর আর এস এস এর জেলা কার্যালয়ে হামলা এবং আর এস এস এর জেলা প্রচারক পরিমল দেব শর্মাকে শারীরিক ভাবে নিগ্ৰহকে কেন্দ্র করে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে জেলা আর এস এস কর্মীরা।
এছাড়াও আজকের মিছিলে আলিপুরদুয়ার জেলার আইন শৃঙ্খলা কে উন্নত করা এবং দেশের বিভিন্ন প্রান্তে হিন্দু মন্দির ধ্বংসকারী দের শাস্তির দাবী করেছে আর এস এস।

এই মুহূর্তে পুলিশি বাধায় রাস্তায় বসে পড়ে আন্দোলন করছেন নিশীথ। পুলিশের অভিযোগ ,কোনোরকম আগাম অনুমতি না নিয়ে আরএসএসের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের চেষ্টা করে বিজেপি।

Leave a Reply

error: Content is protected !!