নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম , ১৮ ডিসেম্বর ‘১৯ :-

দিনের আলোয় আলিপুরদুয়ার কলেজের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা । অল্পের জন্য প্রাণে বাঁচলেন কলেজ যাতায়াতকারী পড়ুয়ারা । এবং আহত হয়ে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ।
স্থানীয়দের অভিযোগ , এক মদ্যপ যুবক কলেজ রোড ধরে বেপরোয়া গতিতে একটি ইনোভা গাড়ি চালিয়ে উল্টে যায় পাশের নালায় । উল্টে যাওয়ার আগে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড় করানো স্কুটি-বাইককে । ঘটনায় অল্পের জন্য বেঁচে যায় সেই রাস্তা ধরে যাতায়াতকারী কলেজ স্টুডেন্টরা । বর্তমানে অকুস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে আলিপুরদুয়ার পুলিশ ।
বিস্তারিত ভিডিও আসছে …
