নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ডিসেম্বর’১৯:-

দুর্ঘটনার কবলে পড়ল বন দপ্তরের গাড়ি, মৃত এক। ঘটনাটি ঘটেছে, হাসিমারার সুভাষিণী চা বাগান সংলগ্ন ৩১ সি জাতীয় সড়কে। সূত্রের খবর, শুক্রবার রাতে ট্রাকের সঙ্গে বন দপ্তরের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট আওয়াজে এলাকার মানুষ ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। মৃত্যু হয় গাড়িচালক শুকরাজ রাইয়ের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গুরুতর জখম বনাধিকারীককে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হসপিটালে পাঠায়। ট্রাকচালক পলাতক। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও ট্রাক আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
