রাস্তা ছেড়ে ভীড়কে পিষে দিল ট্রাক : চাকায় পিষ্ট হলেন এক মহিলা : আহত ১৫

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ১২ সেপ্টেম্বর’১৯:-

পিচঢালা রাস্তা ছেড়ে পণ্য বোঝাই ট্রাক সরে এল রাস্তার পাশে এবং ট্রাকের চাকায় পিষ্ট হলেন রাস্তার পাশে দাঁড়ানো এক মহিলা। এ ছাড়াও আহত হলেন জনা পনের পথিক । বৃহস্পতিবার এমনই এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী রইল কামাখ্যাগুড়ি বাসী । এদিন বিকেল চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে । ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মাঝবয়সী মহিলা, নাম সুরজ মনি নার্জিনারী (৫৫) এবং আহত হন আরো ১৫ জন পথিক ।

সূত্রের খবর, কামাখ্যাগুড়ি রাজ্য সড়কে ঘোড়ামারা এলাকায় একটি পন্যবাহী লরি , সামনের এক টোটো কে বাঁচাতে গিয়ে , ,একটি ম্যাজিক গাড়িকে সামান্য ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে অপেক্ষারত ভিড় কে পিষে দেয় । অন্যরা কোনরকম পালিয়ে বাঁচলেও বিশালাকায় ট্রাকের তলায় পিষ্ট হন এক মহিলা । আহত পনের জনকে স্থানীয়রাই হাসপাতালে পাঠান । খবর লেখা অবধি ঘাতক ট্রাক বাজেয়াপ্ত করে অবস্থা নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!