ইতিহাস বিজড়িত সার্কিট হাউসের নয়া ভবনে শ্রাদ্ধানুষ্ঠানের ‘মৎসমুখী’ : গুঞ্জন শহরজুড়ে

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ২০ অক্টোবর’১৯ :-

জেলা আলিপুরদুয়ারের বয়স বেশি না হলেও , মহকুমার বয়স গড়িয়েছে প্রায় একশ পঞ্চাশ বছর । এবং সেই ব্রিটিশ আমল থেকেই , গন্যমান্য বিশিষ্ট ব্যক্তি বর্গের বিশ্রাম যাপনে নিরলস পরিষেবা দিয়ে এসেছে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ -পশ্চিম কোণে অবস্থিত শতাব্দী প্রাচীন ‘সার্কিট হাউস ‘ । এবার ইতিহাস বিজড়িত এই ‘সার্কিট হাউস’ই সাক্ষী রইল একেবারে এক নয়া ঘটনার । সার্কিট হাউসে আয়োজন করা হলো শ্রাদ্ধানুষ্ঠানের অন্যতম অংশ ‘মৎস মুখী ‘ (অশৌচ ভঙ্গ বা নিয়ম ভঙ্গ )অনুষ্ঠানের । ঘটনায় গুঞ্জন উঠেছে জেলা আলিপুরদুয়ার জুড়ে ।

জানা গেছে , দিন কয়েক পূর্বে পত্নী বিয়োগ হয় জেলা প্রশাসনের এক উচ্চ পদস্থ কর্মীর । অশৌচ ভঙ্গ বা নিয়ম ভঙ্গের অনুষ্ঠানের আয়োজন করবার মতো স্থানাভাব থাকায় তিনি জেলা শীর্ষ মহলে এই ‘সার্কিট হাউস ‘ব্যবহারের জন্য যথা বিহিত আবেদন করেন এবং অনুমতি নিয়েই রবিবার দুপুরে সার্কিট হাউসে নতুন ভবনে অতিথি অভাগ্যতদের জন্য ‘মৎস মুখীর’ মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন ।

জানা গেছে , অদ্যাবধি ‘সার্কিট হাউসে ‘ এই ধরনের শ্রাদ্ধানুষ্ঠানজনিত আয়োজনের খবর নেই । রবিবার , এই প্রথম এ ধরনের অনুষ্ঠানের আয়োজন দেখে স্বাভাবিক প্রশ্ন উঠেছে সাধারণ মহলে । তবে এখন থেকে কি সাধারণ মানুষও নিজের ব্যক্তিগত প্রয়োজনে শ্রাদ্ধ কিংবা অন্নপ্রাশন অথবা বিয়ের অনুষ্ঠানে এই ‘সার্কিট হাউস’ ব্যবহারের অনুমতি পাবেন ?

Leave a Reply

error: Content is protected !!