বনদফতরের পাতা খাঁচায় বুনো লেপার্ড : স্বস্তির হাওয়া শিশুঝুমরায়

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪অক্টোবর’১৯:-

খাঁচায় ধরা পড়লো বুনো লেপার্ড। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার জেলার চেকপোস্ট শিশুঝুমরা এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে বন দপ্তরের পাতা খাঁচায় একটি পূর্ণ বয়স্ক লেপার্ড ধরা পড়ে। ওই এলাকার কিছু মানুষ খাঁচায় লেপার্ডকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেয়। খবর ছড়াতেই এলাকার মানুষ ভিড় জমায়েত করেন লেপার্ডকে দেখতে। কিছুক্ষণ পর বনদপ্তরের বনকর্মীরা এসে পূর্ণবয়স্ক লেপার্ডকে উদ্ধার করে জলদাপাড়া নিয়ে যায়। জানা যায়, প্রায় এক মাস আগে খাঁচাটি পাতা হয়েছিল ওই এলাকায়। বনকর্মীরা জানান চিতা বাঘটি বর্তমানে সুস্থ আছে,জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।

Leave a Reply

error: Content is protected !!