নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১নভেম্বর’১৯:-

ঘরে ঢুকে কান ছিঁড়ে গয়না নিয়ে পালালো চোর।
ঘটনাটি ঘটেছে, ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সরুগাঁও লালস্কুল এলাকায়। সূত্রের খবর,বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ সরুগাঁও লালস্কুল এলাকায় জনৈকা অঞ্জলিবালা দাস নামে এক অসুস্থ মহিলা ঘরের দরজা বন্ধ করে শুয়েছিলেন। আচমকা ডাকাডাকির আওয়াজ শুনতে পেয়ে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলতেই ওই মহিলার কান ছিঁড়ে সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মহিলার চিৎকারের আওয়াজে আশেপাশের মানুষ অঞ্জলিবালার বাড়িতে এসে দেখে তাঁর কান থেকে রক্ত পড়ছে। ঘটনার খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্বামী ও প্রতিবেশী মিলে ওই মহিলাকে আহত অবস্থায় ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। মহিলা লিখিত অভিযোগ দেন থানায়। জটেশ্বর ফাঁড়ি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।