কাজ করল না তিন তিনটি অক্সিজেন সিলিন্ডার : রোগী মৃত্যু : কাঠগড়ায় জেলা হাসপাতাল

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ১২ অক্টোবর’১৯:-

ছবি – বাবার মৃতদেহের পাশে অসহায় ছেলে

ফের কর্তব্যে গাফিলতির প্রশ্নের মুখে পড়ল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল । অভিযোগ , সময় মতো অক্সিজেন না পেয়ে মারা গেলেন এক মরণাপন্ন রোগী । কাজ করলে না তিন তিনটি সিলিন্ডার । এমন অভিযোগ তুলেছেন মৃত রোগীর ছেলে । ঘটনায় মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

খবরে প্রকাশ , গত দুদিন আগে ‘স্ট্রোক’ নিয়ে হাসপাতালে ভর্তি হন জেলার নোনাই পুলের বাসিন্দা মানিক সরকার (৫৮) । শুক্রবার মধ্যরাতে তার শ্বাস কষ্ট উঠলে তাকে অক্সিজেন দেওয়া হয় । কিন্তু , শয্যার পাশে উপস্থিত তার ছেলে চিন্ময় সরকার জানান , পর পর দুটি অক্সিজেন সিলিন্ডার লাগানোর পরও সিলিন্ডার ঠিকঠাক কাজ না করায় তার বাবাকে তৃতীয় সিলিন্ডার দেওয়া হয় । কিন্তু সেটিও কাজ করেনি । তার অভিযোগ , আমি কান্নাকাটি করেও অক্সিজেন পেলাম না । বাবা মারা গেল এদের গাফিলতিতে । এর বিচার চাই ।

পরবর্তীতে , রাত দেড় টা নাগাদ মানিকবাবু মারা যান । অন ডিউটি ডক্টর এসে তাকে মৃত বলে ঘোষণা করেন এবং মৃতের ছেলে ক্ষোভে ফুঁসে ওঠে ।

Leave a Reply

error: Content is protected !!