জন্মের পর দেখতে দেওয়া হয় নি : তিনদিন পর মৃত বাচ্চার খবর শুনে সদ্যজাত বদলানোর অভিযোগ : জেলা আলিপুরদুয়ার হাসপাতাল |The4thcolumn

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম , ২৯ নভেম্বর’১৯ :-

জেলা আলিপুরদুয়ার হাসপাতাল । প্রতিনিয়ত কাজের নিরন্তর চাপ । ফলে পরিষেবা ত্রুটি মুক্ত ছিল না কোনো দিনই । কিন্তু বিস্তর পরিষেবা মূলক অভিযোগ উঠলেও , সদ্যজাত ‘জ্যান্ত বাচ্চার’ বদলে ‘মৃত বাচ্চা’ গছিয়ে দেওয়ার অপচেষ্টা র অভিযোগ কখনই ওঠে নি এই হাসপাতালের বিরুদ্ধে । শুক্রবার , সে অভিযোগেই অভিযুক্ত হাসপাতালের স্পেশ্যাল প্রসূতি বিভাগ । এক রোগীর পরিবারের সরাসরি অভিযোগ , শিশু জন্মের পর তাদের কাউকেই ( মা সমেত) নবজাতক দর্শন অবধি করায় নি হাসপাতাল কর্তৃপক্ষ এবং তিন দিন পর শুক্রবার সকালে তাদের ‘মৃত বাচ্চার’ খবর দিয়ে মৃত শিশু হাতে তুলে নেওয়ার জন্য চাপ তৈরি করছে হাসপাতাল । ঘটনা শোনার পরই শোক ও ক্ষোভ জমেছে সংশ্লিষ্ট রোগীপরিবারে । তাদের স্পষ্ট বক্তব্য , এর বিচার চাই ।

সূত্রের খবর , গত 26 নভেম্বর হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন আলিপুরদুয়ারের উত্তর চিকলিগুড়ির তিলের ডাঙ্গা এলাকার পাল পাড়ার গৃহবধূ রাধা পাল । তার পরিবার জানায় , সেদিনই একটি পুত্র সন্তান প্রসব হয়েছে বলে তাদের জানানো হয় এবং শিশু সুস্থ আছে বলেও তাদের জানিয়ে দিয়ে স্পেশ্যাল কেয়ার ইউনিটে ‘বাচ্চা’ রাখা আছে বলে তাদের জানায় হাসপাতাল । এর পর দুদিন কেটে গেলেও নবজাত শিশুকে দেখতে অবধি পান নি বলে জানিয়েছেন রোগিণীর দেওর বিপুল পাল । তারপরেই ঘটনায় মোড় আসে । আজ সকালে বাচ্চা মারা গেছে বলে জানায় হাসপাতাল ।
বিপুল বাবুদের বক্তব্য , আমাদের সন্দেহ , আমাদের বাচ্চা মারা যায় নি । আমাদের মিথ্যে বলা হয়েছে । হয়তো বাচ্চা পাল্টে দেওয়া হয়েছে । আমরা হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ করছি । প্রয়োজনে পুলিশের কাছে যাব ।

অন্যদিকে , এ ব্যাপারে হাসপাতাল সুপারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা ব্যর্থ হওয়ায় , হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায় নি । তবে পরবর্তীতে হাসপাতাল সুপার ডক্টর চিন্ময় বর্মন স্পষ্ট জানান , বাচ্চা বদলের কোনো ঘটনা ঘটতেই পারে না । হয়তো কোনো কমিউনিকেশন গ্যাপ হয়েছে । খোঁজ নিয়ে দেখছি ।

ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন …
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সদ্যজাত বদলের অভিযোগ

Leave a Reply

error: Content is protected !!